শিরোনাম
◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

স্পোর্টস ডেস্ক : যেকোন উপায়ে টিকে থাকতে হবে আমাদের’, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে ‌কোচ হাজিমে মরিয়াসুর ভাবনা এটাই! এমন ভাবনার কারণ, ‘এফ’ গ্রুপের বাকি দলগুলো। নেদারল্যান্ডস, তিউনিসিয়া ও সুইডেনের সঙ্গে একই গ্রুপে থাকায় তিনিও ঠিক ঠাহর করতে পারছেন না, এখান থেকে কে বা কারা সক্ষম হবে পরের ধাপে যেতে।

আজও শেষ ষোলোর বৈতরণী পার হতে না পারা জাপান রোববার ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরু করবে। যদিও এর আগে মরিয়াসু পরের ধাপে যাওয়ার প্রশ্নে আত্মবিশ্বাসী কণ্ঠেই উত্তর দিয়েছিলেন, কিন্তু এখন জাপান কোচ ভীষণ সতর্ক। -- বি‌ডি‌নিউজ

এই পর্যায়ে যেকোন উপায়ে আমাদের টিকে থাকতে হবে। একই সঙ্গে আমি দেখছি, আমাদের গ্রুপটা খুবই কঠিন। মেধাবীদের মধ্যে সেরাদের নিয়ে দল গড়েছে নেদারল্যান্ডস।

মূল ম্যাচগুলোর কথা যদি বলি, এই গ্রুপে যে কোনো দলই জিততে পারে। তিউনিসিয়া ক্লিনশিট নিয়ে বাছাই পেরিয়ে এসেছে। সুইডেনেরও শীর্ষ মানের খেলোয়াড়, স্ট্রাইকার আছে। তো, আমরা জানি না, এই গ্রুপ থেকে কে বা কারা টিকে যাবে। এটা অনুমান করা আসলেই কঠিন।

কেবল অনেক না পারার বৃত্ত ভাঙতেই নয়, ‘ব্লু সামুরাই’দের এবার খেলতে হবে নিয়মিত অধিনায়ক ওয়াতারু এন্দোকে ছাড়া। দলের যার প্রভাব ভীষণ। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার বিশ্বকাপ দলেও ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পায়ের চোটের কারণে তাকে বাদ দিতে বাধ্য হন জাপান কোচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়