শিরোনাম
◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

স্পোর্টস ডেস্ক : মর‌ক্কোর কোচ মোহা‌মেদ ওয়া‌হে‌বি গত বিশ্বকাপে ইতিহাস গড়া মরক্কোকে এবার আরও দূরে দেখতে চান। ব্রাজিলের বিপক্ষে ড্র করে খুশি এই কোচ বললেন, উত্তর আমেরিকা আসরে নিজেদের ফুটবলের ইতিহাস নতুন করে লেখার স্বপ্ন দেখছেন তিনি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-১ সমতায় লড়াই শেষ করে মরক্কো। ইসমায়েল সাইবারির গোলে শুরুতে এগিয়ে যায় আফ্রিকা চ্যাম্পিয়নরা। পরে দারুণ নৈপুণ্যে সমতা টানেন ভিনিসিউস জুনিয়র।

২০২২ কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্ব মঞ্চে সেমি-ফাইনাল খেলার কীর্তি গড়ে মরক্কো। সেবার পর্তুগাল, স্পেনের মতো দলকে হারায় তারা। আর এবার ব্রাজিলের বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু করল আশরাফ হাকিমিরা।

চার বছর আগের আসরে মরক্কোর কোচ ছিলেন ওয়ালিদ রেগরাগি। পূর্বসূরির দেখানো পথ ধরে এবার আরও এগিয়ে যেতে চান ওয়াহবি। ব্রাজিল ম্যাচ শেষ বললেন, শেষ চারের গণ্ডি পেরিয়ে সামনে যেতে ক্ষুধার্ত তিনি ও তার দল।

“মরক্কোর ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আমরা আত্মবিশ্বাসী। ড্র করেই আমরা খুশি। আমি হতাশ নই। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম, তবে আমার খারাপ লাগছে না। যা নিয়ে আমি সত্যিই গর্বিত তা হলো—চাপের মুখেও বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে সাহসিকতার সঙ্গে খেলার মানসিকতা আমাদের আছে। এটা আমাদের দলের একটি বড় গুণ।

আমি সেমি-ফাইনাল পেরিয়ে আরও সামনে যেতে চাই। তবে আজকের ম্যাচটি ভালো ছিল। আপাতত এক পয়েন্টই যথেষ্ট, আমরা আরও উন্নতি করবো।

ব্রাজিল-মরক্কো ম্যাচে গ্যালারিতে ছিল হলুদের ঢেউ। তার মাঝে থেকেই মরক্কোর সমর্থকরা যেভাবে দলকে অনুপ্রাণিত করেছেন, তা মনে ধরেছে ওয়াহবির। ভক্তদের ভালো একটি ম্যাচ উপহার দিতে পেরেছেন বলে মনে করছেন তিনি।

জানি না, ২০ শতাংশ দর্শক মরক্কোর ছিল কিনা, তবে তাদের গর্জন শুনতে পাচ্ছিলাম। যদি সংখ্যাটা কেবল ২০ শতাংশ হয়, তবে তারা আমাকে বোকা বানিয়েছে- আমার মনে হচ্ছিল স্টেডিয়ামে আমাদের সমর্থক অনেক বেশি। আশা করি, আজ রাতে একটি দুর্দান্ত ম্যাচ উপভোগ করে তারা আনন্দ পেয়েছে এবং এই ধারা সামনেও বজায় থাকবে।

আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। ওইদিনই সকালে হাইতির বিপক্ষে লড়বে ব্রাজিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়