শিরোনাম
◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাজেট ২০২৬-২৭: দাম বাড়ছে সিগারেটসহ তামাকজাতীয় পণ্যের

মনিরুল ইসলাম: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে ইতিহাসের সবচেয়ে বড় ও দেশের ৫৫তম জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেন তিনি।

এবারের বাজেটে সিগারেটসহ তামাক জাতীয় বেশকিছু পণ্যের ওপর কর, শুল্ক ও ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নিকোটিন পাউচে ৪০ শতাংশ এবং হিটেড টোব্যাকো পণ্যে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। ফলে এসব পণ্যের দাম বৃদ্ধি পাবে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন স্তরে প্রতি ১০ শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি মধ্যম স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ৮০ টাকা থেকে ১২ টাকা বাড়িয়ে ৯২ টাকা করার প্রস্তাব করা হয়েছে। তবে এবারের বাজেটে সবচেয়ে বেশি বাড়ছে উচ্চ ও অতি উচ্চ স্তরের সিগারেটের দাম। উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করার কথা বলা হয়েছে। পাশাপাশি অতি উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ন্যূনতম ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এর আগে একই দিন দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এটি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ও দেশের ৫৫তম জাতীয় বাজেট। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি ছাড়াও এবারের বাজেটে সরকারের লক্ষ্য ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়