শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে পিতা-পুত্রের কারাদন্ড

আজিজুল ইসলাম : বাঘারপাড়ায় মাদকাসক্ত পিতা ও পুত্রকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মাদকাসক্ত পিতা দোহাকুলা গ্রামের মৃত আজিবার ঢালির ছেলে শওকত আলী (৬৭) ও তার পুত্র রিপন হোসেন (৩২)। এদিন দুপুরে উপজেলার দোহাকুলা গ্রামে (ঢালি পাড়া) অভিযান চালিয়ে শওকতকে গাজা ও ছেলে রিপনকে ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার প্রত্যেককে সাত দিনের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পিতা ও পুত্র গাজা ও ইয়াবা সেবনসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এদিন গোপন সূত্রে জানতে পেরে বাপ-বেটাকে হাতে নাতে গ্রেপ্তার করে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । এসময় তাদের কাছ থেকে গাজা ও ইয়াবা উদ্ধার করে তাদের বাড়িতেই আগুনে ধ্বংস করে। ভ্রাম্যমান আদালতের কাছে দোষ স্বীকার করে বাপ-বেটা মুচলেকায় স্বাক্ষর করেন। পরে নির্বাহী মেজিস্ট্রেট প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা করে জরিমান করেন। অভিযানে অংশগ্রহণ করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের এসআই মদন মোহন সাহা, এসআই রাফিজা খাতুন, এএসআই হাছিবুল ইসলাম, কনস্টেবল আসিকুজ্জামান, অছিয়া খাতুন, আসিব ইসলাম, আদালতের পেশকার কিঙ্কর প্রমুখ।

বাঘারপাড়া থানা সূত্রে জানা গেছে, উভয়ের নামে বিগত সময়ে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়