শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কের পাশে মিলল খণ্ডিত মরদেহ, বস্তায় ভরে থানায় নিলো পুলিশ

আরমান কবীরঃ টাঙ্গাইলের ঘাটাইলে সড়কের পাশ থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার গুনগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে গুনগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বস্তায় ভরে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান বলেন, উদ্ধারকৃত মরদেহটির এখনো পরিচয় সনাক্ত করা যায়নি। পরিচয় সনাক্তের জন্য ফরেন্সিতে পাঠানো হবে বলেও জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়