শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী আসনে ৯ প্রার্থী নির্বাচনী মাঠে প্রতীক না পেলেও দলীয় প্রতীকে ঘরোয়া প্রচারনায় পার করছে সময়

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনী মাঠে রয়েছে। মনোনয়ন দাখিলের শেষ দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বরাবর মনোনয়নপত্র জমা দেন।

বাঁশখালী আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মোহাম্মদ জহিরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী),মোহাম্মদ লেয়াকত আলী (স্বতন্ত্র), এডভোকেট কফিল উদ্দীন চৌধুরী (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি),মুহাম্মদ মূসা বিন এজহার (নেজামে ইসলাম পার্টি), হাফেজ রুহুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আবদুল মালেক (সুন্নী জোট), আরিফুল হক তায়েফ (গণঅধিকার পরিষদ), এবং এহছানুল হক (বাংলাদেশ মুসলিম লীগ)।

বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও মোহাম্মদ নেছার উদ্দীন (বাংলাদেশ খেলাফত মজলিস) ও মীর দোস্ত মুহাম্মদ খান (স্বতন্ত্র) নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেননি। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ নয়জন প্রার্থীর মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২ থেকে ৪ জানুয়ারী মনোনয়ন পত্র বাছাই, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এদিকে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিলের পর থেকে নিজেদের রাজনৈতিক দলীয় প্রতীকে ঘরোয়া ভাবে প্রচারনা চালালেও আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশন থেকে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পর শুরু করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়