শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৮:০৮ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজরুল ইসলাম মিঠুর বিদেশযাত্রার নিষেধাজ্ঞা প্রত্যাহার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধার মুখে পড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠুর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন সরাসরি ফোন করে তাকে এ তথ্য জানান।

বুধবার সন্ধ্যায় মন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপের পর তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আপনার ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, এখন আপনি বিদেশ যেতে পারবেন’– মন্ত্রী ফোন করে তাকে এই কথা জানিয়েছেন।

এর আগে, রবিবার চীন সফরে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে নজরুল ইসলাম মিঠুকে আটকে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, একটি সংস্থার ‘ক্লিয়ারেন্স’ না থাকায় তাকে ভ্রমণে বাধা দেওয়া হয়, তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি।

ঘটনার পর নজরুল ইসলাম মিঠু মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন এবং অল্প সময়ের মধ্যেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেন।

মন্ত্রী জানান, এই নিষেধাজ্ঞা পূর্ববর্তী সরকারের সময় আরোপিত হয়েছিল এবং তা একটি ভুল সিদ্ধান্ত ছিল। বর্তমান সরকার সেটি সংশোধন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম মিঠু বলেন, ‘সরকারের দ্রুত পদক্ষেপ গণমাধ্যমের সঙ্গে ইতিবাচক সম্পর্কের প্রতিফলন এবং এটি গণতান্ত্রিক পরিবেশ পুনর্গঠনের একটি ইতিবাচক দিক।’

তিনি এ ঘটনায় পাশে দাঁড়ানো গণমাধ্যম, সহকর্মী সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়