শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১০:১২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ঢাকা জেলা প্রশাসক হলেন চৌদগ্রামের সন্তান মোহাম্মদ শফিউল আলম

মনিরুল ইসলাম : ঢাকার নতুন জেলা প্রশাসক হলেন শফিউল আলম। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার  গুনবতী ইউনিয়নের চাপালিয়া পাড়া দারোগা বাড়ির ছেলে  মোহাম্মদ শফিউল আলম বলে জানা যায়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা জেলার ডিসির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শফিউল আলম। এর আগে তিনি বরগুনার ডিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার  দিনগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বর্তমানে ঢাকার ডিসি হিসেবে দায়িত্বরত তানভীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন মোহাম্মদ শফিউল আলম।

এর আগে, গত বছরের ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকার ডিসি নিয়োগ দেওয়া হয়। ওই দিন ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।

ঢাকা ছাড়াও নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ভোলা জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়