শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ লাখ ৭২ হাজার টাকার সোনার দানা গিলে ফেলল শিশু, ৫দিন অপেক্ষার পর যা ঘটল...

শিশুদের কয়েন, মার্বেল বা বিচি জাতীয় জিনিস মুখে দেওয়া অথবা গিলে ফেলা নতুন কিছু নয়। চোখের পলকে এই ধরনের অঘটন ঘটিয়ে ফেলে অনেক শিশুই। পরে অনেককে দৌড়াতে হয় হাসপাতালে, আবার অনেকের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে তা মলের সঙ্গে বের হয়ে আসে গিলে ফেলা বস্তু। 

একইরকমভাবে সম্প্রতি সোনার এক বিচি (গোল্ড বিন) গিলে ফেলে চীনের ১১ বছর বয়সী এক শিশু; যার বাজারমূল্য ১০ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭২ হাজার ২৫ টাকা)।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ-পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের কুনশানের বাসিন্দা জি গত ১৭ অক্টোবর ১০ গ্রামের একটি সোনার বিচি কেনেন। কয়েক দিন পর ২২ অক্টোবর তার ছেলে সোনার বিচিটি হাতে পেয়ে খেলতে খেলতে হঠাৎ গিলে ফেলে।

এ সময় জি বারান্দায় কাপড় ধুচ্ছিলেন। তার ছেলে আতঙ্কিত হয়ে ছুটে এসে জানায়, সে গোল্ড বিনটি গিলে ফেলেছে। তার ভয় হচ্ছে, সে এখন মারা যাবে!

জিকে তার ছেলে আরও জানায়, জিব দিয়ে স্বাদ পরীক্ষা করতে গিয়ে সোনার দানাটি গিলে ফেলেছে সে। প্রথমে জি ভেবেছিলেন, ছেলে মজা করছে। কিন্তু, পরে দেখেন সোনার বিচিটি সত্যিই নেই। তখন খুব চিন্তায় পড়ে যান তিনি। কারণ, বিচিটি অনেক দামি।

জির তখন মনে পড়ে, তার ভাগনিও একবার একটি কয়েন গিলে ফেলেছিল। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেছিলেন, এটি গুরুতর কিছু নয়। মলের সঙ্গে বের হয়ে যাবে।

জি মাথা ঠান্ডা করে ভাবতে থাকেন কী করা যায়! ইন্টারনেটে খোঁজাখুঁজি করে তিনি দেখেন, সোনার জিনিসও একইভাবে মলের সঙ্গে বেরিয়ে যেতে পারে।

এরপর জি তার ছেলেকে চোখে চোখে রাখতে থাকেন হারানো এই মূল্যবান সম্পদ উদ্ধারের আশায়। ছেলেকে সতর্ক করতে থাকেন বাইরে বা টয়লেটে মলত্যাগ না করে ঘরে নির্ধারিত স্থানে করতে। কারণ, মলের সঙ্গে সোনার দানাটি বের হয়ে আসবে। এমনভাবে কেটে যায় পাঁচদিন; কিন্তু সোনার বিচিটি আর বের হয় না!

পরে গত ২৬ অক্টোবর ছেলেকে কুনশান ফিফথ পিপলস হাসপাতালে নিয়ে যান জি। পরীক্ষা করে চিকিৎসকেরা দেখেন, শিশুটির পেটে একটি বস্তু রয়েছে। তবে, শিশুটির কোনো ব্যথা বা বমির লক্ষণ ছিল না।

পরে সেদিন সন্ধ্যায় সোনার বিচিটি নিরাপদে বের করা হয় শিশুটির পেট থেকে। তবে এটি স্বাভাবিকভাবে মলত্যাগ করিয়ে বের করা হয়েছে নাকি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে, তা জানা যায়নি। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়