শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিউমার স্ক্যানার

পিনাকীর ছেলেকে আটকের বিষয়ে যা জানা গেল

প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ছোট ছেলেকে পুলিশ ও সেনাবাহিনী আটক করেছে—এমন দাবি সম্বলিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত এক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তুলতে দেখা যায়। এ দৃশ্য ঘিরে অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি পিনাকি ভট্টাচার্যের সন্তানের নয়। বরং এটি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লালটুর ছেলে মোস্তা আলম অনিন্দকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরণসহ গ্রেপ্তারের ফুটেজ। সেই ভিডিওকেই ভুল তথ্যের আড়ালে প্রচার করা হয়েছে।

রিউমার স্ক্যানার আরও জানায়, দেশের একটি জাতীয় দৈনিকের ওয়েবসাইটে ২০১৮ সালে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ ছিল পিনাকি ভট্টাচার্যের কেবল একজন ছেলে সন্তান রয়েছে। কিন্তু গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে তার আটক হওয়ার তথ্য মেলেনি। অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরটি ভুয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়