শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটসংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে চালু হলো ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’

নির্বাচনসংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’ চালু করেছে সরকার। এই নম্বরে ফোন করে ভোটাররা নিজ নিজ এলাকার নির্বাচন-সংক্রান্ত জরুরি তথ্য, অভিযোগ, সতর্কবার্তা কিংবা পরামর্শ জানাতে পারবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত একটি ফটোকার্ডে এ তথ্য জানানো হয়।

সেখানে নির্বাচনের বিষয়ে কোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ থাকলে ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’-এ যোগাযোগ করতে বলা হয়েছে। প্রাপ্ত অভিযোগ ও তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে নাগরিকদের জন্য এই বিশেষ তথ্যসেবা চালু করে সরকার। যাচাইকৃত ও নির্ভরযোগ্য নির্বাচন-সংক্রান্ত তথ্য সরবরাহ করাই এ সেবার মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা বলছেন, এই হটলাইন নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি, গুজব ও ভ্রান্ত তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনেও এটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়