শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন এমপিদের শপথ কে পড়াবেন, জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) এবার কে শপথ পড়াবেন তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ দুটি শূন্য রয়েছে। তাই এবার  সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি। রাজি থাকলে প্রধান বিচারপতিও শপথ পড়াতে পারেন।
 
আইন উপদেষ্টা আরও বলেন, তবে ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে শপথ না হলে অর্থাৎ তিন দিন পরে শপথ পাঠ করালে, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন। কিন্তু এই তিন দিন অপেক্ষা করার সুযোগ নেই। নির্বাচনের পরে যত দ্রুত সম্ভব শপথ পাঠ অনুষ্ঠানটি হবে।
 
বাংলাদেশের সংবিধানের ১৪৮(১) একং ১৪৮(২) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, স্পিকার অথবা স্পিকারের মনোনীত কোনো ব্যক্তি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন। বর্তমানে যেহেতু স্পিকার না থাকায় সে অনুযায়ী শপথ পড়ানো সম্ভব হচ্ছে না।
  
তবে সংবিধানের ১৪৮(২ক) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার বা তার মনোনীত ব্যক্তিও যদি গেজেট প্রকাশের পর তিন দিনের মধ্যে এমপিদের শপথ পাঠ না করান, তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন।
 
এছাড়া সংবিধানের তফসিল-৩ অনুযায়ী যদি স্পিকার বা ডেপুটি স্পিকার দায়িত্বে না থাকেন তাহলে রাষ্ট্রপতির অনুমোদনে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়