শিরোনাম
◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পে স্কেলের দাবিতে ৭ দফা বাস্তবায়নে নতুন পদক্ষেপ

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলোতে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। একই কর্মসূচি আগামী সোম ও মঙ্গলবারও পালন করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারী সংগঠনটি।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি পে-কমিশন গঠন করে, যার প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে জমা দেওয়া হয়েছে। তবে কমিশনের সুপারিশ অনুযায়ী পে-স্কেলের গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

সরকারি কর্মচারীদের দাবি, সরকারের জ্বালানি উপদেষ্টা কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে না—এমন বক্তব্য দেওয়ার পর থেকেই কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং আন্দোলন আরও জোরদার হয়।

আজকের কর্মসূচির কারণে সকাল থেকে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ থাকে। এতে সাধারণ জনগণকে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়