শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে। এরমধ্যে মালয়েশিয়া থেকে ফেরত এসেছে ৪ হাজার এবং ইতালি থেকে ফেরত এসেছে ১ হাজার ৬০০ পোস্টাল ব্যালট।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে (ইসি) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছায়নি।

তিনি বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনও সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই। এ সময় পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা যা ভাঁজের মধ্যে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করে নির্বাচন কমিশন (ইসি)।  এই পদ্ধতিতে ভোট দিতে এবার ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়