শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড, উড়বে ড্রোন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির ২০তম বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

বৈঠকে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা জানান, সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬ হাজার কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দুই পর্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, যার মধ্যে দ্বিতীয় ধাপের সদস্যরা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন।

তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৮ লাখ ৯৭ হাজার সদস্য। এর মধ্যে ১ লাখ সেনা সদস্য এবং ১ লাখ ৪৯ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অংশ হিসেবেই এই বিশাল বাহিনী ও আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বডি ক‍্যামেরা দেয়া হয়েছে ২৫ হাজার। এছাড়া নিরাপত্তার দায়িত্ব সক্রিয় থাকবে ডগ স্কোয়াডও।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়