শিরোনাম
◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী?

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৩ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান জানিয়েছেন, ঢাকা থেকে করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ-কে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পাকিস্তানের ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, “হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় বিমান সংস্থা করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।”

ভারতের আকাশসীমা ব্যবহারের বিষয়ে জানতে চাইলে ইকবাল হুসাইন জানান, যেভাবে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশি আকাশসীমা ব্যবহার করে, একইভাবে বাংলাদেশ বিমানের ফ্লাইটও ভারতের আকাশসীমা ব্যবহার করবে।

বিমান চালুর প্রস্তুতি এগোলেও পাকিস্তানি এয়ারলাইনসের বাংলাদেশ রুটে শিগগিরই ফ্লাইট শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ, পাকিস্তানের ওপর ভারতের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় তাদের উড়োজাহাজ ঢাকায় আসতে পারছে না।

এর আগে হাইকমিশনার ইকবাল হুসাইন খান পাকিস্তান ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তৃতা দেন। সেখানে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। তবে সীমিত প্রবেশাধিকার, সীমান্তে বিধিনিষেধ ও আঞ্চলিক রাজনীতি এখনো এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বড় বাধা হিসেবে কাজ করছে।

এই রুটে ফ্লাইট চালু হলে বাংলাদেশ–পাকিস্তান যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়