শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৯:৪১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌড় প্রতিযোগিতার নামে লাখ লাখ টাকা নিয়ে উধাও ‘উড়াও বাংলাদেশ’

রাজধানীর পূর্বাচলে দৌড় প্রতিযোগিতা আয়োজনের নামে অংশগ্রহণকারীদের কাছ থেকে আদায়কৃত ২২ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ‘উড়াও বাংলাদেশ’ নামের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

জানা যায়, নামসর্বস্ব এই প্রতিষ্ঠানের আড়ালে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ‘রান ফর নেশন ২০২৫’ নামে দৌড় প্রতিযোগিতা আয়োজনের কথা বলে প্রায় দুই হাজার অংশগ্রহণকারীর কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার থেকে ১২০০ টাকা পর্যন্ত নেয়। মোট আদায় হয় প্রায় ২২ লাখ টাকা।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ২৪ অক্টোবর পূর্বাচলের তিনশ’ ফিট এলাকায়। কিন্তু নির্ধারিত তারিখের চার দিন আগেই প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়।

এ ঘটনায় পরদিন রাজধানীর খিলক্ষেত থানায় আইনানুগ ব্যবস্থা চেয়ে আবুল হাসনাত কবির নামে এক ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে আরও একাধিক ভুক্তভোগীর নাম রয়েছে, তাদের মধ্যে আছেন এ এম আইউব, মো. মনিরুল ইসলাম, মো. নুরুল আমিন মজুমদার, রানা মজুমদার, মো. মোশারফ হোসেন, মো. ইব্রাহিম খলিল প্রমুখ।

ভুক্তভোগী এ এম আইউব বলেন, “আমরা একসঙ্গে রানিং ইভেন্টে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছিলাম। এখন দেখি পেজ নেই, ফোন বন্ধ, অফিসের ঠিকানাও ভুয়া। আমরা প্রতারিত হয়েছি।”

আরেক ভুক্তভোগী আবুল হাসনাত কবির বলেন, “ওরা খুব প্রফেশনালি কাজ করেছে। রেজিস্ট্রেশন কনফার্মেশন ইমেইল, ইভেন্ট আইডি— সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছিল।”

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি মো. সাজ্জাদ হোসেন) বলেন, “এটা সাইবার ক্রাইমের মামলা। আমরা ডিবিতে পাঠিয়ে দিয়েছি, সাইবার ক্রাইম টিম বিষয়টি তদন্ত করবে।”

সূত্র জানিয়েছে, ‘উড়াও বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠানটি এর আগে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরে একই কায়দায় ‘স্পোর্টস ইভেন্ট’-এর নামে অংশগ্রহণকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছিল। সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়