শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৫:২০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নতুন আরপিওতে বড় পরিবর্তন: পলাতক অযোগ্য, দুর্নীতির প্রমাণে ভোট বাতিল করতে পারবে ইসি’ (ভিডিও)

নতুন আরপিও অনুযায়ী পলাতক ব্যক্তিরা আর নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে যদি কোনো নির্বাচনী এলাকায় একজন প্রার্থী থাকেন, তাহলে ভোটাররা “না ভোট” দিতে পারবেন এবং সে ক্ষেত্রে যদি “না ভোট” বেশি হয়, তাহলে সেই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, পাস হওয়া দুটি আইন হলো শ্রম (সংশোধন) আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫।

আইন উপদেষ্টা আরও জানান, সংশোধিত আইনে ইলেকশন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে যেন কোনো নির্বাচনী এলাকায় দুর্নীতির প্রমাণ পেলে কমিশন সে এলাকার নির্বাচন বাতিল করতে পারবে।

এছাড়া তিনি বলেন, কেবিনেট বৈঠকে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে “আলাদা জাদুঘর” হিসেবে ঘোষণা করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে শিগগিরই আইন পাস করা হবে।

সংবাদ সম্মেলনে শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কেবিনেট বৈঠকে মিশিগানে বাংলাদেশের নতুন মিশন স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া লিজকৃত জমির মালিকদের হয়রানি রোধে রাজউকের অনুমতি গ্রহণ সংক্রান্ত বিধি পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়, যাতে ভবিষ্যতে এ সংক্রান্ত কাজে বারবার অনুমতির প্রয়োজন না হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়