শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইক্লোন হ্যারির তাণ্ডবে সিসিলিতে ভয়াবহ ভূমিধস, জরুরি অবস্থা জারি ইতালিতে

ইতালীয় বংশোদ্ভূত মার্কিন ঔপন্যাসিক মারিও পুজোর 'দ্য গডফাদার' বই কিংবা সিনেমার সেই স্বপ্নের দ্বীপ সিসিলি। এবার সেই সিসিলি দ্বীপের নিসেমি শহরেই ঘটেছে ভূমিধসের ঘটনা। কয়েকদিন আগে অঞ্চলটিতে ভয়াবহ তাণ্ডব চালায় সাইক্লোন হ্যারি। একটানা প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢালের মাটি নরম হয়ে যায়। এর কিছুদিন পরই হয় ভূমিধস। 

ড্রোন ফুটেজে এ দৃশ্য সুন্দর দেখালেও, স্থানীয়দের কাছে চরম অভিশাপ হয়ে নেমেছে এই প্রাকৃতিক দুর্যোগ। প্রায় চার কিলোমিটার এলাকার মাটি ধসে পড়েছে। মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা অনেকেই। দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় কাটছে দিন। ৩০ বছর আগে এমনই এক ভূমিধসের কথা স্মরণ করলেন এক স্থানীয়।

স্থানীয় প্রশাসন বলছে, ঝুঁকি এখনও কাটেনি। তাই বিপদসংকুল এলাকা থেকে প্রায় ১৫শ' মানুষকে সরিয়ে নিয়েছেন তারা।

সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান ফাবিও চিসিলিয়ানো বলেন, একটি বিষয় নিশ্চিত। এই ভূমিধস এখনও পুরোপুরি থামেনি। আমি নিজেও মোবাইলের ক্যামেরায় ভূমিধসের ঘটনা রেকর্ড করেছি। পরিস্থিতি খুবই ভয়াবহ।

চলমান পরিস্থিতি বিবেচনা করে সিসিলি, সার্দিনিয়া ও কালাব্রিয়া এলাকায় জরুরি অবস্থা জারি করেছে ইতালির মেলোনি সরকার।

সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়