শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোংলার দিগরাজ এলাকায় যাত্রীবাহী বাস ও এলপিজি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার (১৫ জুন) দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে গুরুতর ৫/৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আরও ১৩/১৪ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের অধিকাংশই মোংলা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, সোমবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী আরমান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনাগামী এলপিজি গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার জন্য বাস নাকি ট্রাক দায়ী, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি মানিক চন্দ্র গাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়