শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ মাস পরে দশমিনায় খুলল আওয়ামী লীগ কার্যালয়

নিনা আফরিন, পটুয়াখালী : দীর্ঘ ১৮ মাস পর খোলা হয়েছে পটুয়াখালীর দশমিনা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সোমবার সকাল সাতটায় উপজেলার নলখোলা বন্দরের তালাবদ্ধ দলীয় কার্যালয় খোলেন উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা।

এসময় দলীয় কার্যালয়ের সামনে দাড়িয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ফিরে আসবে বলে স্লোগান দিতে থাকেন যুবলীগ ও ছাত্রলীগ নেতারা। দলীয় কার্যালয়েে তালা খোলার পর দীর্ঘ ১৮ মাস পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন সম্বলিত একটি ব্যানার সাঁটানো হয়।

দলীয় কার্যালয় খোলার নেতৃত্ব দেন দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সোহাগ প্যাদা।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন হাওলাদার বলেণ, দলীয় কার্যালয় খোলার পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

উল্লখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে বিক্ষুব্ধছাত্র-জনতা দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করে তালাবদ্ধ করে দেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়