শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-২০ আসনে বিপুল ব্যবধানে জয়ী বিএনপির তমিজ উদ্দিন

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধ: ঢাকা-২০ (ধামরাই) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. তমিজ উদ্দিন। 

বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট। ফলে ১ লাখ ৪ হাজার ৮৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

এ আসনের ১৪৭টি কেন্দ্রের সবকটিতেই এগিয়ে ছিলেন তমিজ উদ্দিন। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৮ হাজার ৪১২টি এবং ‘না’ ভোট পড়েছে ৫০ হাজার ১১৪টি।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তমিজ উদ্দিন বলেন, এই জয় ধামরাইবাসীর। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ থেকে চাঁদাবাজ মুক্ত করে এলাকার উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন বলে অঙ্গীকার করেন তিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, সব কেন্দ্রের ফলাফল সংগ্রহ ও যাচাই–বাছাই শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্ধারিত প্রক্রিয়া শেষে গেজেট প্রকাশের মাধ্যমে ফল চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়