শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির ভোটকেন্দ্রে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। বেলা ১২ টায় মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই কেন্দ্রটিতে গিয়ে দেখা যায় নারী পুরুষের দীর্ঘ লাইন। পুলিশ ও আনসার সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।

কেন্দ্র সংলগ্ন আবদুল হামিদের বাড়ির সামনে চোখে পড়ে কয়েক'শ নারী-পুরুষ ভোটারের জটলা। জানা গেছে, তারা চেয়ার টেবিল পেতে বসা প্রার্থীদের কর্মীদের কাছ থেকে ভোটের স্লিপ সংগ্রহ করছেন।

ভোট দিতে আসা  খিদিরপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক (৭৭)  বলেন, ‘বহুৎ দিন ধইরা ভোট দিতে পারি নাই। শেষ বয়সে ভোট দেওনের সুযোগ হইছে। তাই ভোট দিতাম আইছি।

কামালপুর গ্রামের নূর বানু (৭৬) বলেন , 'একলা একলাই আইছি ভোট দেওনের লাগি। গতবার আমার ভোট চুরি হইছিল, এইবার মনে হয় ভোটটা দিতাম পারাম।'

প্রবীণ ভোটারদের সঙ্গে ভোট দিতে এসেছেন নবীন ভোটারেরাও। ভোটকেন্দ্রে কথা হয় গৃহিণী
মায়ারানি বনিকের (৪৫) সঙ্গে। তিনি 'হামিদ পল্লী' থেকে এসেছেন।

জানতে চাইলে তিনি বলেন, অনেক দিন তিনি ভোট দিতে পারেননি। আওয়ামী লীগের লোকেরা তাদের ভোট দিয়ে দিতো। এবার স্বামীর সাথে ভোট দিতে এসেছেন। অনেক দিন পর উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজন দেখে ভালো লাগছে।

কামালপুর গ্রামের নতুন ভোটার  আব্দুল্লাহ আল মামুন ভোট দিতে পেরে বেশ খুশি। আবেগ নিয়ে তিনি বলেন, ' জীবনে প্রথম ভোট দিছি। খুব আনন্দ লাগতাছে আমার। 'হ্যাঁ' ভোট দিয়া আমি শুরু করছি...।

কেন্দ্রটিতে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা নজরুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই এই কেন্দ্রে ভোটারদের ভিড়। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬২৯ জন। এর মধ্যে নারী ভোটার ১৮৫০জন, পুরুষ ভোটার ১৭৭৯জন। দুপুর ১২টা পর্যন্ত ১ হাজার ভোট গ্রহণ করা হয়েছে।সাতটি বুথে তাদের ভোট নেয়া হচ্ছে।

উল্লেখ্য মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিএনপির প্রার্থী ও চেয়ারপারর্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান এবং জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শেখ রোকন রেজার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়