শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১৫ বছর বয়সে ভোট দিলেন আনোয়ারা বেগম: পছন্দের প্রার্থীকে বেছে নিতে পেরে খুশি

সিরাজগঞ্জের কামারখন্দে তার পছন্দের প্রার্থীকে ভোট দিলেন ১১৫ বছর বয়সী আনোয়ারা বেগম। তিনি বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোট দেওয়ার পর আনোয়ারা বেগম বলেন, মেলাদিন বাদে ভোট দিয়া ভাল্লাগত্যাছে, পছন্দের মানুষেক ভোট দিসি। বয়সের ভারে একা চলতে না পারলেও লাঠির সাহায্যে এবং দুই পুত্রবধূর সহযোগিতায় তিনি কেন্দ্রে পৌঁছান। তবুও যেন ভোট দিতে পেরে তার চোখেমুখে ছিলো আনন্দের ছাপ। এসময় তার সত্তরোর্ধ্ব বয়সী ছেলে তার সঙ্গে ছিলেন।

বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ৫০টি ভোট কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচরণ বিধিমালার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন জানান, নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় মোট ভোটার (পোস্টালসহ) ১ লাখ ২৭ হাজার ৮৭৫ জন। এর মধ্যে পুরুষ ৬৪ হাজার ৭১৯ জন, নারী ৬৩ হাজার ১৫৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন। উপজেলায় ৫০টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১০টি অতি ঝুঁকিপূর্ণ এবং ২০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র।

নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে মাঠে দায়িত্ব পালন করছেন উপজেলা জুড়ে ১০০ জন সেনাবাহিনী সদস্য, ১৬ জন বিজিবি, ১৫০ জন পুলিশ, ৬৫০ জন আনসার, ২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়