শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রেস ব্রিফিং

সরওয়ার আজম মানিক,কক্সবাজার: আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভবন নিয়ে প্রেস ব্রিফিং করেছেন কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা রিটানিক কর্মকর্তা।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পেজ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলার অফিসার ও জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান, কক্সবাজারের পুলিশ সুপার সাজেদুর রহমান, জেলা নির্বাচন অফিসার , পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন, রেব, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে আসন্ন নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নির্বাচনী প্রক্রিয়ার সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নির্বাচনী সামগ্রী বিতরণ এবং প্রশাসনিক তৎপরতা বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা পরিকল্পনা, গোয়েন্দা নজরদারি, ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। তিনি উল্লেখ করেন যে, কক্সবাজার জেলা পুলিশ নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে, যাতে প্রতিটি ভোটার নির্ভয়ে ও নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কক্সবাজার জেলার সর্বসাধারণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোট প্রদানে অংশগ্রহণের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়