শিরোনাম
◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে লাঠিসোটা সহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিযয়ে সদর থানা পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ পরিদর্শক আবুল হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পাওয়ার পরপরই একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। এ সময় পুকুরের পানির ভেতর থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করা হয়। তবে কে বা কারা এসব লাঠিসোটা সেখানে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয়দের দাবি, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এমন কর্মকান্ড ঘটিয়ে নির্বাচনে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতেই এ ধরনের অপতৎপরতা হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়