শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলান্দহে ভাইয়ের হাতে ভাই খুন

জাহিদ হাসান, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহতের খবর পাওয়া গেছে।৯ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার ৪নং নাংলা  ইউনিয়নের দেওলাবাড়ি গ্রামের (শেখ বাড়ি) দেবপাড়ায় ঘটনাটি ঘটেছে। নিহত নূর নবী(৪৫) ও নিহতের ছোট ভাই অভিযুক্ত আলম ঐ এলাকার সুরুজ্জামান ওরফে জামালের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওবায়দুর রহমান বলেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করে নূরনবী নামের এক ব্যক্তির মৃত্যুর সংবাদ   জানানো হয়।খবর পেয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল লিপিবদ্ধ করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।অভিযুক্ত ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। 

স্থানীয়রা জানিয়েছেন, সুরুজ্জামান ওরফে জামালের ছেলে  নিহত নূরনবী ও আলমের মধ্যে প্রায় সময় জমিজমা ও টাকা পয়সা নিয়ে ঝগড়া লেগেই থাকতো। এ নিয়ে গ্রামবাসি কয়েকদফা সালিশ দরবার করে  নিস্পত্তি করে দিয়েছে। তাতেও তাদের কলহ থামেনি। ঘটনার দিন সকালে কলহের একপর্যায়ে ছোট ভাই আলম ক্ষিপ্ত হয়ে বড় ভাই নূরনবীকে ছুরিকাঘাত করে।

স্বজনরা আহতাবস্থায় নূরনবীকে দ্রুত মেলান্দহ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার নূরনবীকে  মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়