শিরোনাম
◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের সমন্বয়ে ওই নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়াটি দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সেনা ক্যাম্প থেকে শুরু হয়ে শহরের অষ্টমীতলা,
খোয়ারপাড়, কলেজমোড়, কানাশাখোলা, থানামোড় দিয়ে পুনরায় সেনা ক্যাম্পে গিয়ে শেষ হয়।

মহড়ায় শেরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী মিলন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবা হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ সেনা সদস্য, পুলিশ সদস্য, বিজিবি সদস্য ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়