শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১১ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে ২টি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাজিনসহ ৪ শীর্ষ ‘অস্ত্র ব্যবসায়ী’ আটক

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোর সীমান্তে অভিযান চালিয়ে পিস্তল,গুলি, ম্যাগজিনসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় অস্ত্র ব্যবসা ও সর্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ।

এর আগে গতকাল শনিবার গভীর রাতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল শহরের বারান্দি মোল্লাপাড়ায় আরিফের বাড়িতে প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে এ অস্ত্র-গুলি উদ্ধার করে।যৌথবাহিনী রোববার (৮ ফেব্রুয়ারি) আটকদের এবং উদ্ধারকৃত সব আলামত যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আরিফ হোসেনের বাড়িতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল অভিযান পরিচালনা করে। আড়াই ঘণ্টার অভিযান চালিয়ে সেখান থেকে দুইটি ইউএসএ’র তৈরি পিস্তল ও দুইটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, এক বক্স এয়ারগানের গুলি, দুইটি চাপাতি, দুইটি চায়না ব্যাটন স্টিক, দুইটি চাকু, একটি চাকু ধার দেওয়ার র্যাদ ও একটি সাইড টেলিস্কোপ এবং পাঁচটি সিসি ক্যামেরা, পাঁচ বোতল মদ ও দুইটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়। আভিযানিক দল আরিফকে আটক করতে পারেনি। তবে তার স্ত্রীসহ পরিবারের সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, যশোর শহরের বারান্দি মোল্লাপাড়ার বাসিন্দা আব্দুল আউয়াল মিস্ত্রির ছেলে জাকির হোসেন সাগর (৫২), তার ভাই জোয়েব হাসান সাকিব (৫৫), আরিফ হোসেনের স্ত্রী লোপা খাতুন (৩২) ও জাকির হোসেন সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে (৪৫) আটক করে।  

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, গ্রেফতারাৃত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ্য করা হয়েছে।।

এদিকে নির্বাচনকে সামনে রেখে গত দুই মাসে যশোরে বড় বড় ৪টি আগ্নেয়াস্ত্র,গ্রেনেটের চালান উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। যা নির্বাচনের মাঠে প্রভাব বিস্তারে ব্যবহার হতে পারতো ধারণা করছে সচেতন মহল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ ছিদ্দিকী জানান, ১২ ফেব্রুয়ারী আসন্ন ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ করতে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহীনির সাথে সমন্বয় করে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তে ৩৭ হাজারের বেশি বিজিবি সৈনিক দায়িত্ব পালন করছে। কোন অবৈধ চালন প্রবেশ করলেও তা ধরা পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়