শিরোনাম
◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত পানি বন্টনের এখনো কোন সুরাহা দেয় নি: মির্জা ফখরুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, ভারত পানি বন্টনে এখনো কোনো সুরহা দেয়নি। অথচ আন্তর্জাতিক আইনে উল্লেখ রয়েছে প্রতিবেশি দেশকে ন্যায্য পানির হিস্যা দিতে হবে। তবুও তারা এটি দেয়নি, উপরন্তু আমরা যখন কথাবার্তা বলেছি তখন ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের ওপর দোষারোপ করে এড়িয়ে গেছে। আমরা সঠিক হিস্যা পেলে তিস্তা এভাবে মরে যেত না।  

শনিবার বিকেলে ঠাকুরগাঁও জে আর সেন্টারে আসাদুল হাবিব দুলু রচিত জাগো বাহে তিস্তা বাঁচাও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের পার্টি থেকে মহাপরিকল্পনার কথা বলা হয়েছে, এটি মহা পরিকল্পনার মধ্যে নিয়ে শুধু ওয়াটার ফ্লো নয় তিস্তাপারের মানুষের জীবনমান কিভাবে উন্নয়ন করা যায় সে চেষ্টাটা আমাদের করতে হবে।

আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, তিনি একজন সৃজনশীল মানুষ, রাজনীতিবিদ হয়েও যে সৃষ্টিশীল হওয়া যায় তার এলাকায় না গেলে বুঝতে পারবেন না। আমি তার ফ্যান (ভক্ত)।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট ১ আসনের সাবেক এমপি আসাদুল হাবিব দুলু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়