শিরোনাম
◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকট শব্দে কেরানীগঞ্জে কারখানায় বিস্ফোরণ, নিহত ১

কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাব্বির (১৮) নামের এক কর্মী নিহত হয়েছেন।

আজ সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলিতে অবস্থিত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারখানাটিতে কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে থাকা সাব্বির নামের এক কর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান। বর্তমানে তাঁর মরদেহ কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। 

ফায়ার সার্ভিস জানায়, এয়ার ফ্রেশনার তৈরির রাসায়নিক উপাদান থেকে এ বিস্ফোরণ ঘটে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে কারখানা এলাকায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়