শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে রাজনৈতিক মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রাজনৈতিক মামলায় সন্ত্রাস দমন আইনে শওকত আলী (৪৮) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শওকত আলী সরকারি চরভদ্রাসন কলেজ ছাত্রলীগের সমর্থিত সাবেক ভিপি ছিলেন। তিনি গঞ্জর আলীর ছেলে। তার বাড়ি চরভদ্রাসন উপজেলার বালিয়া ডাঙ্গী হিন্দু এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, শওকত আলীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি রাজনৈতিক মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে চরভদ্রাসন থানায় নিয়ে আসা হয়।

চরভদ্রাসন থানা সূত্র আরও জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত শওকত আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়