শিরোনাম
◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোর-যুবাদের খেলায় ফেরাতে নোয়াখালীর তৃণমূলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নোয়াখালী প্রতিনিধি : কিশোর ও যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও নানা অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে নোয়াখালীর কবিরহাট উপজেলায় তৃণমূল পর্যায়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের মধ্যম রামেশ্বরপুর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মধ্যম রামেশ্বরপুর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য গোলাম হায়দার বিএসসি।

ইকোভিশন ও মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন জহির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উল্যাহ শাহাবুদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কিশোর-যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি অপরাধ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে কিশোর ও যুবরা ধীরে ধীরে খেলাধুলা থেকে বিমুখ হয়ে পড়ছে। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে তাদের আবারও মাঠমুখী করা সম্ভব। পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

বক্তারা আরও বলেন, এই টুর্নামেন্টে বিভিন্ন এলাকার কিশোর ও যুব খেলোয়াড়দের অংশগ্রহণ তাদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলছে, যা ভবিষ্যতে একটি সুস্থ সমাজ বিনির্মাণে সহায়ক হবে।

টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় দানু পাটোয়ারী বাড়ী ঈগলসকে পরাজিত করে বসুরহাট মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আয়োজকরা জানান, এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুধুমাত্র একটি ক্রীড়া আয়োজন নয় বরং যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও অপরাধমুক্ত ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার একটি সামাজিক আন্দোলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়