শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনায় ধরা পড়ল ৬ মণের শাপলা পাতা মাছ, বিক্রি হলো ৭৫ হাজার টাকায়

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ৬ মণ ওজনের শাপলা পাতা মাছ ধরা পড়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণে মেঘনা নদীর মোহনায় কীর্তন মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে এদিন বিকেলে উপজেলার বড়খেরী মাছঘাটে তোলা হলে মাছটি নিলামে ৭৫ হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয়ভাবে মাছটি হাউস মাছ হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র জানায়, দড়ি দিয়ে বেঁধে বাঁশে ঝুলিয়ে ১০ জন জেলে নৌকা থেকে মাছটি বড়খেরী ঘাটে নিয়ে আসে। মাছঘাটে মোতালেব বেপারীর আড়তে মাছটির নিলামে তোলা হয়। স্থানীয় পাইকারি মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারী ৭৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। 

আড়তদার মোতালেব বেপারী বলেন, সম্প্রতি মেঘনা নদীর বিভিন্ন এলাকায় শাপলা পাতা মাছ ধরা পড়ছে।

মূলত এই মাছ সাগরে থাকে। স্রোতে মাছ নদীতে চলে এসেছে। কীর্তন মাঝির জালে মাছটি ধরা পড়লে তিনি আমার আড়তে নিয়ে আসেন। কৃষ্ণ বেপারী মাছটি ৭৫ হাজার টাকায় নিলামে কিনে নিয়েছেন।

কৃষ্ণ বেপারী বলেন, হাউস মাছ সচরাচর পাওয়া যায় না। এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। যে দামে কিনেছি, এর চেয়ে ভালো দামে মাছটি বিক্রি করতে পারব।

মাছ বিক্রেতা কীর্তন মাঝি বলেন, অনেক দিন ধরেই জালে তেমন মাছ ধরা পড়ে না। এতে অর্থকষ্টে ছিলাম।

বড় একটি শাপলা মাছ ধরা পড়ায় ৭৫ হাজার টাকায় বিক্রি করতে পেরেছি।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়