শিরোনাম
◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন ঠেকাতে যারা ষড়যন্ত্র করছে, তারাই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত: এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এই নির্বাচন আমাদের সবার ভাগ্য নির্ধারণ করবে। কেউ যাতে নির্বাচন পেছাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তারাই ভবানীগঞ্জের অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটাতে পারে।

তিনি আরও বলেন, বেলাল ও তার পরিবারের পাশে থাকতে হবে। তাদের সান্ত্বনা দিতে হবে। কোনোভাবে যেন তারা থ্রেটের মুখে না পড়ে। আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তারেক রহমানের নির্দেশে যা যা প্রয়োজন, সব করবো।
রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের একটি মসজিদে অগ্নিকাণ্ডে নিহত শিশু আয়েশা আক্তারের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত: শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় বেলালের দ্বিতীয় শ্রেণিতে পড়য়া মেয়ে আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বেলাল ও তার আরও দুই মেয়ে স্মৃতি ও বিথী অগ্নিদগ্ধ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়