শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ফরিদপুরে পুলিশের অভিযানে ৫৮ জন গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় কৃষকলীগ নেতাসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুর সদরসহ বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক, মাদক কারবারি এবং চুরি ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে জেলার বোয়ালমারী উপজেলার কৃষকলীগ নেতা লিটন মৃধার নাম নিশ্চিত করা গেছে। তবে বাকি গ্রেপ্তারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে একই অভিযানের ধারাবাহিকতায় গত ৭২ ঘণ্টায় ফরিদপুর জেলায় আরও ৯৩ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক এ অভিযানে জেলার অপরাধপ্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন, “গত ৪৮ ঘণ্টায় পুলিশের অভিযানে নিয়মিত মামলা, চুরি, ওয়ারেন্ট, মাদকসহ বিভিন্ন মামলায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় জেলার সব থানায় নিয়মিত অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়