শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যা, জামাতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লায় শাশুড়ি সুফিয়া বেগমকে (৭০) পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জামাল সিকদার (৫০) নামে এক ঘাতক জামাতাকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (২১ ডিসেম্বর) রাতে ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জামাল সিকদার তিতাস উপজেলার শিবপুর গ্রামের দিলু মিয়া সিকদারের ছেলে। 

সোমবার সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।  

র‍্যাব জানায়, গত ১০ অক্টোবর তিতাস থানাধীন মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

ঘটনার দিন জামাল তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন ধরাকে কেন্দ্র করে তার স্ত্রী ও মেয়েকে গালমন্দ করে। একপর্যায়ে নিজ কন্যা মারিয়া আক্তারকে (১৭) মারধর ও লাথি মেরে গুরুতর আহত করে। এ সময় সে মাটিতে পরে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে শাশুড়ি জামাতার বাড়িতে আসে এবং তার নাতনিকে মারধরের কারণ জিজ্ঞাসাবাদ করলে তাদের উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। 

একপর্যায়ে ঘাতক জামাল ক্ষিপ্ত হয়ে তার শাশুড়ি সুফিয়া বেগমকে মারধর করে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করেন। আশপাশের লোকজন দেখে এগিয়ে এলে জামাল ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় ভিকটিমের নাতনি মারিয়া বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলোচিত ওই খুনের ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেফতারের লক্ষে র‍্যাব গোয়েন্দা নজরদারি করে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে ঘাতক মো. জামাল সিকদারকে গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়