শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আমির খসরু (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ সোমবার ভোরে তার লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাটি ঘটেছে রোববার মধ্যরাতে উপজেলার ঈশ্বরদী-খুলনা রেললাইনের পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকায়।

নিহত আমির খসরু ওই এলাকার সাবান আলীর মেজো ছেলে। তিনি পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গেদু মেম্বারের ভাতিজা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় ছয় মাস আগে আমির খসরুর বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পরই তিনি স্ত্রীর সঙ্গে আলাদা হয়ে যান। এরপর থেকে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। দুর্ঘটনার একদিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন। সোমবার স্থানীয়রা ট্রেনে কাটা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। রেলওয়ে থানার সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ এখনও মৃত্যুর বিস্তারিত কারণ জানাতে পারেনি।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের বাবা-মা বর্তমানে ঢাকায় আছেন। তারা ঈশ্বরদীতে পৌঁছালে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়