শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ লিটার চোলাইমদ ও মদ তৈরির ২০০ লিটার উপকরণসহ উত্তম পাহান (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ইসবপুর গ্রাম থেকে উল্লেখিত পরিমান মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উত্তম পাহান আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর গ্রামের জগেন পাহানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার ‘খ’ সাকের্লের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত রবিবার বিকেলে আদমদীঘি উপজেলার ইসবপুর গ্রামে বিপুল পরিমান মাদকদ্রব্য চোলাই মদ মজুদ রয়েছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ইসবপুর গ্রামের উত্তম পাহানের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার একটি কক্ষের মধ্যে চাউলের ড্রামের ভিতরে অভিনব কায়দায় লুকানো একটি প্লাস্টিকের জারকিনে ১৮ লিটার চোলাইমদ ও দুইটি প্লাস্টিকের বালতিতে রাখা মদ তৈরির ২০০ লিটার উপকরণ ওয়াশ উদ্ধারসহ উত্তম পাহানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় উত্তম পাহানের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার (২২ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়