শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ২টি বিদেশি পিস্তল সহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলায়  সন্ত্রাসবিরোধী অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন এবং ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার। এর আগে রোববার গভীর রাতে বালিয়াডাঙ্গী থানা এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজারগামী পাকা সড়কের পাশে বালিয়া পুকুর কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ১০ রাউন্ড তাজা গুলি একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ৭ রাউন্ড তাজা গুলি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়