শিরোনাম
◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুষ্কৃতীকারীরা সারা দেশে অঘটন ঘটাচ্ছে, রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না: রহুল কবির রিজভী

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন, ‘দুষ্কৃতিকারীরা সারা দেশে অঘটন ঘটাচ্ছে, রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা কেন, আগেতো এমনটি ছিলনা? অপরাধ করার পর কয়েকদিনের মধ্যে তাদের খুঁজে পাওয়া যেতো, ধরা যেতো, একদিন দু-দিন অথবা কিছু দিনের মধ্যে ধরা পড়তো অপরাধীরা। 

রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোপটা এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি পুলিশ প্রশাসনকে বলছি আপনারা তৎপর হোন, না হলে আপনাদের প্রতি জনগণের সন্দেহ জাগবে। আপনাদের নিষ্ক্রিয়তার কারণে অপরাধী ও খুনিরা পার পেয়ে গেলে, এ দেশে অন্ধকার নেমে আসবে। অসহায়দের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিমালয় পর্বতের মতো প্রাচীর হয়ে থাকবে। কোন দুষ্কৃতিকারী, অপরাধী আর যেন গ্রামে গ্রামে পরিবারে পরিবারে হামলা, গুলি ও আগুন দিতে না পারে নে বিষয়ে আমাদের দেখতে হবে।

বিএনপি নেতা রিজভী আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে আরও বলেন, এদের অত্যাচার, নৃশংসতা, ভয়াবহতা, রক্ত পিপাসু ও এদের চেতনা সারা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। ৫ আগস্ট পুলিশের গুলির মুখে নিজের জীবন দিয়ে ছাত্র-জনতা। শেখ হাসিনার মতো ভয়ংকর দানবীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। তারপরও তারা থেমে নেই। তারা বাংলাদেশকে স্থীতিশীল থাকতে দিবেনা, যারা আশ্রয় দিয়েছে, সেখান থেকে দুধ-কলা দিয়ে পোষণ করে সুতার টান দিচ্ছে। চট্টগ্রামের বিএনপি নেতাকে গুলি, ঢাকায় তরুণ ছাত্র নেতা ওসমান হাদিকে গুলি করে হত্যা আর লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়ীতে আগুন লাগিয়ে শিশু হত্যা, সবই একই সুত্রে গাঁথা বলে মন্তব্য করেন বিএনপি নেতা রিজভী।

তিনি বলেন, লুটপাট চালিয়ে অর্থ পাচার বন্ধ হয়ে যাওয়ায়, তারা এখন ষড়যন্ত্রের জাল বুনছেন। যেনো দেশে কোন নির্বাচন না হতে পারে।

এর আগে অগ্নিদগ্ধ বিএনপি নেতা বেলালকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ছুটে যান রিজভী। পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে নগদ ৪ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। পরে নিহত শিশু আয়েশার কবর জেয়ারত ও পরিবারের সাথে কথা বলেন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান ও বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অনেকে।

প্রসঙ্গত: শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় বেলালের দ্বিতীয় শ্রেণিতে পড়য়া মেয়ে আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বেলাল ও তার আরও দুই মেয়ে স্মৃতি ও বিথী অগ্নিদগ্ধ হয়। এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি থানায়। ঘটনার রহস্যও উদ্‌ঘাটন হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়