শিরোনাম
◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্র সৈকতে ফের মৃত ডলফিন, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে চাঞ্চল্য

কক্সবাজারের উখিয়ার মনখালী সমুদ্র সৈকতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এর আগে টেকনাফের শীলখালী সমুদ্র সৈকতেও একই ধরনের একটি মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে। ধারাবাহিক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে ঢেউয়ের সঙ্গে ভেসে আসা ডলফিনটি মনখালী সমুদ্র সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকতে দেখা যায়। সন্ধ্যা পর্যন্ত ডলফিনটি ওই স্থানেই পড়ে ছিল।

বিষয়টি নিশ্চিত করে মনখালির বাসিন্দা আবু তাহের জানান, রবিবার সকাল থেকেই বড় আকৃতির একটি মৃত ডলফিন সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকতে দেখা যায়। ডলফিনটির শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। সন্ধ্যা পর্যন্ত সেটি সৈকতেই পড়ে ছিল।

স্থানীয় শিক্ষক ইলিয়াস হোসেন জানান, ডলফিনটি জাল বা নৌযানের প্রপেলারের আঘাতে আহত হয়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট দপ্তরের তদন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে উপকূলীয় এলাকায় একের পর এক মৃত ডলফিন ভেসে আসার ঘটনায় সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, দ্রুত মৃত ডলফিনটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া উত্তর শীলখালী সমুদ্র সৈকতে শরীরে আঘাতের চিহ্নসহ একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে আসে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়