শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগের চুড়ান্ত পর্ব শুরু

নোয়াখালী প্রতিনিধি: দেশের তৃণমূল ফুটবলের বিকাশে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো আজ রোববার দুপুরে। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চুড়ান্ত পর্ব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসূফ। 

এতে বাফুফে'র সদস্য ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চেয়ারম্যান মো.মঞ্জুরুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আজাদ, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া। 

এই পর্বে বিকেএসপি’সহ দেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে বাছাই করা মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মাঠে নেমেছে নোয়াখালী বনাম বরিশাল। তরুণ ফুটবলারদের প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ জাতীয় দল গঠনের লক্ষ্যেই এই লীগ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

উদ্বোধনী দিনে খেলোয়াড়, কোচ ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। সব মিলিয়ে, ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ উঠতি ফুটবলারদের জন্য হয়ে উঠছে নিজেকে প্রমাণের বড় মঞ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়