শিরোনাম
◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তালা, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

তপু সরকার হারুন, শেরপুরঃ কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগসহ ৮ দফা দাবিতে পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ২১ ডিসেম্বর রবিবার সকালে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এর আগে গত ১৭ তারিখ বুধবার থেকে শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। এতে বোর্ড ফাইনাল পরীক্ষায় অংশ নেননি কোন শিক্ষার্থী। দুইদিন সরকারি ছুটির পর রবিবার সকাল থেকে আবারও সারা দেশের মোট ১৮টি সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মতোই প্রধান ফটকে তালা ঝুলিয়ে চলছে কর্মসূচি।

শিক্ষার্থীরা জানান, গত ৯ মাস ধরে তারা দাবিগুলো সরকারের বিভিন্ন পর্যায়ে জানিয়ে আসছেন। কিন্তু কোনো সমাধান মেলেনি। শিক্ষা সচিবের আশ্বাসে কর্মসূচি নানা সময় স্থগিত করলেও কোন সমাধান হয়নি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে লিখিত প্রজ্ঞাপন প্রকাশের আগ পর্যন্ত টানা কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

শিক্ষার্থীদের ৮ দফা দাবিগুলো হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে, উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে।

এছাড়া কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়