শিরোনাম
◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মো. শাওন কাজী (৩০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শাওন কাজী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

শাওন নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া গ্রামের মজনু কাজীর ছেলে বলে জানা যায়।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাওন কাজী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তি ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে একটি জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই জনসভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় শামা ওবায়েদের গাড়িও ভাঙচুর করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে সালথা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন সালথা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর। ওই মামলায় আসামি করা হয় শাওন কাজীকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়