শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:০২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে থানা ভাংচুরের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় থানা ভাংচুর মামলায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের শাজাহান শেখ (৪৮) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ওই আ.লীগ নেতাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাষাণনচর ইউনিয়নের ডিগ্রীরচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া শাজাহান শেখ উপজেলার ভাষাণচর ইউনিয়নের ৩৩ নং ডিগ্রীর চর গ্রামের অখিল উদ্দিনের পুত্র ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ০৫ আগস্টে সংঘটিত সদরপুর থানা ভাঙচুর সংক্রান্ত একটি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান বলেন, থানা ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শাজাহান শেখকে আইনী প্রক্রিয়া শেষে রবিবার দুপুরের দিকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়