শিরোনাম
◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ, দিদার (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক দুটি অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর)দুপুরে গ্রেপ্তারকৃত বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত চার আসামীকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার(১৯ ডিসেম্বর)গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার বিভিন্ন এলাকায় দাউদকান্দি মডেল থানার এএসআই রিপন মিয়া ও এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আবু সুফিয়ান ও মো. রাসেল৷অপরদিকে এএসআই  রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জহিরুল ইসলামকে গ্রেফতার করেন।

অন্যদিকে এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. শাওন (২৪)কে গ্রেফতার করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এম আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত চার আসামিকেই আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়