শিরোনাম
◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০১:২৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক পরিবহন নেতার বাসা যেন অস্ত্রের কারখানা

কুমিল্লায় র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জামসহ পরিবহন শ্রমিক নেতা মো. নজমুল ইসলাম শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ, এক রাউন্ড পিস্তলের গোলাবারুদ ও এক রাউন্ড রিভলভারের গোলাবারুদ।

সেনাবাহিনীর ২৩ বীর ও র‌্যাব-১১ (সিপিসি-২)-এর সদস্যরা শনিবার (২০ ডিসেম্বর) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় শামীমের নিজ বাসভবনে অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্র জব্দ করেন। অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শামীমকে তার বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ (সিপিসি-২)-এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নজমুল ইসলাম শামীম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের প্রয়াত আব্দুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতনসহ মোট সাতটি মামলা রয়েছে।

অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে শামীমের বাসা থেকে তিনটি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ, এক রাউন্ড পিস্তলের গোলাবারুদ, এক রাউন্ড রিভলভারের গোলাবারুদ, ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।

তিনি আরও জানান, শামীম জাঙ্গালিয়া বাস টার্মিনাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি হিসেবে পরিচিত ছিলেন। উৎস: বাংলানিউজ24

  • সর্বশেষ
  • জনপ্রিয়