শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুইজন গ্রেফতার

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও অপরাধ দমনে পরিচালিত 'ডেভিল হান্ট ফেজ-২' অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই নেতা- কর্মীদের গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানা পুলিশ। 

'ডেভিল হান্ট ফেজ-২' গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার গুলিশাখালি ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদুর রহমান শুভ (২৮) ও আঠারোগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নেওয়াজ গাজী (২২)। 

পুলিশ জানায়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানায়, আমতলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে  এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের  অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়