শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে ৪-৫টি চিতাবাঘের প্রবেশ: সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পিলারের কাছ দিয়ে ৪ থেকে ৫টি বড় চিতাবাঘ বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী ও গুরুপাড়া সীমান্তের ৬৮ থেকে ৭০ নম্বর পিলারের কাছ দিয়ে এসব বাঘ প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবির নাজিরগোমানী বিওপি ক্যাম্প কমান্ডার। তিনি জানান, সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচলের জন্য আহ্বান জানানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতের দিকে সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে বাঘগুলো বাংলাদেশে প্রবেশ করে। অনেকেই বাঘের পায়ের চিহ্ন দেখেছেন এবং কেউ কেউ তা মোবাইল ফোনে ধারণ করেছেন।

সীমান্ত এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সুমন বলেন, রাত ১১টার দিকে জানতে পারি সীমান্ত কাঁটাতারের বেড়া টপকে বাঘ বাংলাদেশে প্রবেশ করেছে। বাঘ আতঙ্কে রয়েছে গ্রামবাসী।

তিনি জানান, আগেও জগতবেড় ইউনিয়নে দুটি চিতাবাঘ প্রবেশের ঘটনা ঘটেছিল। সে সময় একটি বাঘকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলে, আর বাঘের আক্রমণে পাটগ্রামের আবু বক্করসহ ৪ জন আহত হয়েছিল। তাই এবার বাড়তি সতর্কতা প্রয়োজন।

সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়